1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজন গ্রেফতার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 10-10-2025 ইং
  • 15198 বার পঠিত
ad728

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযানে ৭৬১ গ্রাম (প্রায় ৬৫.২ ভরি) ওজনের স্বর্ণালঙ্কারসহ দুজন যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. রেজাউল করিম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আগমন টার্মিনালে সন্দেহভাজন দুই যাত্রীর ওপর নজরদারি করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের দেহ থেকে বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৭৬১ গ্রাম।

গ্রেফতারকৃতদের পরিচয় প্রাথমিকভাবে জানা গেলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি।

এপিবিএন জানায়, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি আটকরা। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728