1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

“জুলাই সনদ ঘিরে দায়সারা মনোভাব দেখিয়েছে সরকার” — এনসিপি নেতা সারজিস আলম

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-10-2025 ইং
  • 14875 বার পঠিত
ad728

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে অন্তর্বর্তী সরকারের আচরণ দায়সারা প্রতিক্রিয়াশীল ছিল। বিশেষ করে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধা শহীদ পরিবারদের প্রতি অবমাননাকর আচরণ লাঠিচার্জ এর ঘটনায় তিনি গভীর ক্ষোভ নিন্দা প্রকাশ করেন।

শুক্রবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে সারজিস আলম বলেন:

সরকার একটি ঐতিহাসিক মুহূর্তকে সত্যিকারের জাতীয় ঐক্যের প্রতীক বানাতে পারত। কিন্তু তারা প্রতিবারের মতো এবারও দায়সারা মনোভাব দেখিয়েছে।

তিনি আরও বলেন:

জুলাই যোদ্ধারা গণতন্ত্র মানুষের অধিকার রক্ষার জন্য জীবন বাজি রেখেছিলেন। অথচ আজ সংসদ চত্বরে তাঁদের শহীদ পরিবারের সদস্যদের উপর লাঠিচার্জ হয়েছেএটা জাতির জন্য লজ্জাজনক।

সারজিস আলম দাবি করেন, সরকার যদি সত্যিই ঐক্যমতের পথে এগোতে চায়, তবে আন্দোলনকারীদের প্রতি সম্মান, শহীদ পরিবারদের যথাযথ স্বীকৃতি, এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন:

এক হাতে সনদে স্বাক্ষর, আরেক হাতে লাঠিএভাবে জাতীয় ঐক্য গড়ে উঠবে না।

জাতীয় নাগরিক পার্টি জুলাই জাতীয় সনদ ২০২৫-এর মূল নীতিসমূহ বাস্তবায়নের পক্ষে থাকলেও, সরকারের পক্ষ থেকে ব্যবহারিক প্রতিফলন দেখতে চায় বলেও জানান তিনি।  

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728