1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সিস্টেম পরিবর্তনের তাগিদ বিএনপি নেতা আমীর খসরুর

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 11-10-2025 ইং
  • 15237 বার পঠিত
ad728

দেশের বিদ্যমান রাজনৈতিক সিস্টেম পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কসমস সেন্টারে নির্বাচন পদ্ধতি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “শুধু সরকার পরিবর্তন নয়, দেশে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মৌলিক সিস্টেম পরিবর্তনের প্রয়োজন রয়েছে।”

আমীর খসরু আরও বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের আস্থা হারিয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

সেমিনারে দেশের বিভিন্ন স্তরের রাজনীতিক, বিশ্লেষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে নির্বাচন কমিশনের স্বাধীনতা, ভোটারদের অধিকার, এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে নানা মতামত।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728