1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বিদেশি কর্মী নিয়োগে বিশেষ অনুমোদন সুবিধা ঘোষণা মালয়েশিয়ার, আবেদন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 14-10-2025 ইং
  • 14592 বার পঠিত
ad728

গুরুত্বপূর্ণ খাতগুলোতে শ্রম ঘাটতি পূরণের লক্ষ্যে বিদেশি কর্মী নিয়োগে বিশেষ অনুমোদন সুবিধা ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এই ঘোষণা দেন। তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি কর্মী কোটার আবেদনগুলো ‘কেস-বাই-কেস’ ভিত্তিতে অনুমোদন দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, নির্মাণ, কৃষি, উৎপাদন, খনি ও ক্যাফে-রেস্টুরেন্টসহ শ্রমনির্ভর গুরুত্বপূর্ণ খাতগুলোতে জনশক্তি ঘাটতি মোকাবেলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, “এই বিশেষ অনুমোদনের ফলে নিয়োগকারীরা স্বল্প সময়ের মধ্যে বিদেশি শ্রমিক নিয়োগ করে উৎপাদন কার্যক্রম চালু রাখতে পারবে।”

বিশ্লেষকরা মনে করছেন, মালয়েশিয়ার এ পদক্ষেপ বাংলাদেশসহ বিভিন্ন শ্রম রপ্তানিকারক দেশের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728