1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন, গভীর উদ্বেগ বিএনপি মহাসচিব ফখরুলের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-10-2025 ইং
  • 14601 বার পঠিত
ad728

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি উদ্বেগ জানান।

বিবৃতিতে ফখরুল বলেন,
"দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রশ্নবিদ্ধ। জনগণ মনে করে, এটি পূর্বপরিকল্পিত ঘটনা। এতে নাশকতার গন্ধ পাওয়া যাচ্ছে।"

তিনি আরও বলেন, " ধরনের অগ্নিকাণ্ড শুধু জাতীয় নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।"

বিএনপি মহাসচিব ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

এর আগে দুপুরে বিমানবন্দরের কার্গো শেডে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ সেনা, নৌ বিমানবাহিনী এবং বিজিবির সদস্যরা তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তাৎক্ষণিকভাবে আগুনের উৎস ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728