হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান।
তিনি আরও বলেন, "এ ধরনের অগ্নিকাণ্ড শুধু জাতীয় নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।"
বিএনপি মহাসচিব এ ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
এর আগে দুপুরে বিমানবন্দরের কার্গো শেডে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবির সদস্যরা তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তাৎক্ষণিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

