1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-10-2025 ইং
  • 14791 বার পঠিত
ad728

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা ভয়াবহ আগুন সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে অংশ নেয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার দুপুরের দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে কার্গো শেডের বিভিন্ন অংশে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ঘন ধোঁয়া উচ্চ তাপমাত্রার কারণে বেশ কিছুটা বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কার্গো এলাকায় দাহ্য পদার্থের উপস্থিতি কাঠামোগত জটিলতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সময়োচিত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728