বাড়িভাড়া বাবদ
মাত্র
৫
শতাংশ
হারে
ভাতা
বৃদ্ধির সরকারি
প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন
দেশের
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এই প্রজ্ঞাপনের প্রতিবাদে তারা
আজ
কেন্দ্রীয় শহীদ
মিনারে
মহাসমাবেশ করছেন।
বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ফেডারেশন-এর
ব্যানারে আয়োজিত
এই
কর্মসূচিতে দেশের
বিভিন্ন জেলা
থেকে
শিক্ষক
ও
কর্মচারীরা অংশ
নিয়েছেন। তারা
বলছেন,
সরকারি
কর্মচারীদের মতো
তাদেরও
জীবনযাত্রার ব্যয়
বৃদ্ধি
পেয়েছে,
অথচ
বেতন-ভাতায় সে প্রতিফলন ঘটেনি।
ফেডারেশনের নেতারা
দাবি
করেন,
দীর্ঘদিন ধরে
তারা
ন্যায্য বেতন
কাঠামো,
টাইমস্কেল, পূর্ণাঙ্গ বাড়িভাড়া ভাতা,
চিকিৎসা ভাতা
এবং
অন্যান্য সুযোগ-সুবিধার জন্য আন্দোলন করে
আসছেন,
কিন্তু
এখনো
বাস্তবায়ন হয়নি।
এমপিওভুক্ত এক
শিক্ষক
বলেন,
“আমরা জাতীয়
বেতনস্কেলে আছি
ঠিকই,
কিন্তু
আমাদের
বাড়িভাড়া ভাতা,
চিকিৎসা ভাতা—সবকিছুই বঞ্চনার শিকার। ৫% বাড়িভাড়া ভাতা
বৃদ্ধির প্রজ্ঞাপন শিক্ষক
সমাজের
সঙ্গে
উপহাস
ছাড়া
কিছু
নয়।”
নেতারা
ঘোষণা
দিয়েছেন, সরকার
যদি
দ্রুত
দাবি
পূরণে
কার্যকর পদক্ষেপ না
নেয়,
তাহলে
তারা
আগামীতে রাজপথে
আরও
কঠোর
কর্মসূচি দিতে
বাধ্য
হবেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

