1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ট্যারিফ ইস্যু ‘বিকাশমান’, এখনই মন্তব্য নয়: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-02-2026 ইং
  • 3644 বার পঠিত
ad728

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ–সংক্রান্ত বিষয়টি এখনও ‘বিকাশমান’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, ‘নতুন করে যুক্তরাষ্ট্র সব দেশের জন্য ১৫ শতাংশ ট্যারিফ ঘোষণার কথা শোনা গেলেও, এ বিষয়ে এখনো কোনো লিখিত নোটিশ পায়নি সরকার।’

আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটি এখনো বিশ্লেষণাধীন। চুক্তির বিভিন্ন ধারা থাকে; সবই যে পক্ষে বা বিপক্ষে হবে, এমন নয়। আমরা দেখছি এতে কী আছে, তারপর করণীয় ঠিক করা হবে।’

তিনি আরও বলেন, ‘ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি একটি স্পর্শকাতর বিষয়। আমাদের দেশও সেনসিটিভ। বিষয়টি যেহেতু বিকাশমান, এ নিয়ে এখন মন্তব্য করতে চাই না। দয়া করে এ বিষয়ে মন্তব্যের জন্য জোরাজুরি করবেন না।’ বাজার পরিস্থিতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার যেসব পণ্য আমদানি করে বাজারকে সহায়তা দেয়, সেগুলোর দাম স্থিতিশীল রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ৪০–৫০ টাকার লেবু ১২০ টাকায় যাওয়ার কোনো কারণ ছিল না। তিন দিনের মধ্যে আবার ৪০ টাকায় নেমে এসেছে; মানে কোনো ঘাটতি ছিল না, কিছু মানুষ সুযোগ নেয়ার চেষ্টা করেছে। সামগ্রিকভাবে বাজার স্থিতিশীল।’

টিসিবির ট্রাক বিক্রি কার্যক্রমে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’ সংশ্লিষ্টদের আরও সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘এমন ঘটনা দেখা মাত্রই মন খারাপ হয়ে যায়। এগুলো হওয়া উচিত নয়।’

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728