1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শাহবাগে নতুন কর্মসূচি দিলেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 20-10-2025 ইং
  • 14294 বার পঠিত
ad728

বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ নানা দাবি আদায়ে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় শাহবাগে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করবেন তারা।

শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, এই কর্মসূচির অংশ হিসেবে জেলার সদর উপজেলা সদরে একযোগে একই ধরনের মৌন মিছিল অনুষ্ঠিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা বলেন,

আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু আমাদের ন্যায্য দাবিগুলো এখনো বাস্তবায়ন হয়নি। কারণে আমরা মাথায় কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছি।

তারা আরও জানান, এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, বরং শিক্ষকদের জীবনমান উন্নয়ন মর্যাদা প্রতিষ্ঠার জন্য। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার, প্রেসক্লাব শাহবাগ এলাকায় অবস্থান বিক্ষোভ করেছেন তারা।

সরকার এখনো দাবি আদায়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়ায় ক্ষুব্ধ শিক্ষকরা নতুনভাবে সংগঠিত হচ্ছেন এবং পর্যায়ক্রমে কর্মসূচি জোরদার করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728