১ হাজার ৩৪৪ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে মিরপুরে আহত জুলাই যোদ্ধাদের ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করা জন্য। সোমবার (১ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ–সংক্রান্ত প্রকল্প পাস করা হয়। ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২০২৪–এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের শিরোনাম দেওয়া হয়।প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে এ বছরের জুলাই মাস থেকে ২০২৯ সালের জুন মাস পর্যন্ত। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

