হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের একটি অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বলরুম নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে।
সাম্প্রতিক এক ঘোষণায় জানানো হয়, রাষ্ট্রীয় অনুষ্ঠান ও কূটনৈতিক সংবর্ধনার জন্য একটি আধুনিক ও বৃহৎ বলরুম (Ballroom) তৈরি করা হচ্ছে। এরই অংশ হিসেবে ইস্ট উইংয়ের একটি পুরোনো অংশ ভেঙে স্থাপনা নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে।
ট্রাম্পের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহল ও মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন,
“ইতিহাসসমৃদ্ধ একটি ভবনের স্থাপত্যগত ভারসাম্য নষ্ট হচ্ছে।”
তবে হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে,
“পুরাতন কাঠামোর স্থাপত্য রক্ষার বিষয়টি মাথায় রেখেই নতুন বলরুম নির্মাণ করা হচ্ছে। এখানে আধুনিক সুবিধা ও ঐতিহ্যের সমন্বয় থাকবে।”
ট্রাম্প প্রশাসনের এক মুখপাত্র বলেন,
“যুক্তরাষ্ট্রের সম্মানজনক অতিথিদের অভ্যর্থনার জন্য হোয়াইট হাউসে একটি উপযুক্ত বলরুম থাকা উচিত। রাষ্ট্রীয় অনুষ্ঠান আরও মর্যাদার সঙ্গে আয়োজন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

