1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

গাজা যুদ্ধবিরতি কেন্দ্রের বেসামরিক প্রধান হলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত ফ্যাগিন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-10-2025 ইং
  • 13729 বার পঠিত
ad728

ইয়েমেনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত স্টিভ ফ্যাগিনকে গাজা যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্রের বেসামরিক প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি যুদ্ধবিরতি কার্যকর টেকসইভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন।

যুক্তরাষ্টের পররাষ্ট্র দফতর শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে জানায়, স্টিভ ফ্যাগিন গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখতে প্রতিষ্ঠিত তদারকি কেন্দ্রের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্রাঙ্কের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

তিনি মূলত বেসামরিক ব্যবস্থাপনা, সংহত তত্ত্বাবধান এবং মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয় নিয়ে কাজ করবেন, যাতে সংঘাতপূর্ণ এলাকায় নিরাপত্তা বজায় থাকে এবং নাগরিকদের উপর প্রভাব হ্রাস পায়।

টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, ফ্যাগিনের অভিজ্ঞতা এই দায়িত্বে তাকে বিশেষভাবে কার্যকর করতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্র আশা করছে, তাঁর নেতৃত্বে যুদ্ধবিরতি কার্যক্রম আরও কার্যকর স্থায়ী হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728