রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত
হয়েছেন। রোববার দুপুর
এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তরা থেকে
মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, দুপুর
ফার্মগেটের বিজয় সরণি সংলগ্ন এলাকায় হঠাৎ মেট্রোরেলের পিলার থেকে একটি ভারী বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এতে নিচ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী গুরুতর
আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার
পর নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল
চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

