1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

১৩ বার প্রচেষ্টা ব্যর্থ, ২৯ দিনে গড়ালো যুক্তরাষ্ট্রের শাটডাউন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-10-2025 ইং
  • 13158 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্রের সরকারে চলমান শাটডাউন তুলে নিতে টানা ১৩তম বারও ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। বাজেট অনুমোদনে রিপাবলিকান ডেমোক্র্যাটদের অচলাবস্থার কারণে সরকারের কার্যক্রম আংশিকভাবে বন্ধ রয়েছে টানা ২৯ দিন ধরে।

সিনেটে সর্বশেষ প্রস্তাবটি পাসে ব্যর্থ হওয়ার পর সরকারি অফিসগুলোতে কার্যক্রম আরও সীমিত হয়ে পড়েছে। জরুরি সেবা ছাড়া অন্যান্য খাতে নতুন করে ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

এরই মধ্যে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে এক গোপন বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, সেনা সদস্যদের বকেয়া বেতন আগামী শুক্রবার (৩১ অক্টোবর) পরিশোধ করা হবে। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কর্মরত কেউ যেন অর্থনৈতিক অনিশ্চয়তায় না পড়ে, তা নিশ্চিত করতে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে।

রাজনৈতিক অচলাবস্থার কারণে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম বন্ধ থাকায় লাখো সরকারি কর্মচারী বেতনহীন অবস্থায় পড়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728