1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বাগেরহাটের আসন সংখ্যা কমানোর গেজেট অবৈধ ঘোষণা, চারটি আসন আগের মতোই থাকছে: হাইকোর্ট

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 10-11-2025 ইং
  • 12652 বার পঠিত
ad728

হাইকোর্ট বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের (ইসি) গেজেটকে অবৈধ ঘোষণা করেছে। রায়ের ফলে বাগেরহাটের সংসদীয় আসনের সংখ্যা আগের মতো চারটিই থাকবে।

সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে সোমবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।

রায়ে বলা হয়েছে, গেজেট জারি করার প্রক্রিয়ায় আইনি সংবিধানগত নিয়ম লঙ্ঘন হয়েছে। এর ফলে ওই গেজেট বাতিল ঘোষণা করা হলো।

আইনজীবীরা জানান, হাইকোর্টের এই সিদ্ধান্ত নির্বাচনী সীট বণ্টন ভোটারদের ভোটাধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রায়ের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, বাগেরহাটের জনগণ তাদের নির্বাচনী প্রতিনিধিকে নির্ধারিত চারটি আসনে ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, হাইকোর্টের রায়ের পর তারা নতুন নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে এবং বাগেরহাটের আসন সংখ্যা চারটি হিসেবে বজায় থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728