ফিলিপিন্সের উত্তরাঞ্চলে সুপার টাইফুন ফাং-ওং আঘাত হেনেছে। ঝড়ের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে দেশটির উত্তরাঞ্চলে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি।, যা ঘরবাড়ি ও গাছপালা উপড়ে ফেলে দেয়। বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সড়কপথে চলাচল বন্ধ রয়েছে।
ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম দ্রুততর করতে সেনা ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী মাঠে নেমেছে।
এক সরকারি মুখপাত্র বলেন, “প্রাথমিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাদ্য ও চিকিৎসা সরবরাহ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”
আবহাওয়াবিদরা জানিয়েছেন, টাইফুন ফাং-ওং বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আরও কিছু এলাকায় প্রবল বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

