দেশের তরুণ প্রজন্মকে নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে কার্যকরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)–এর কার্যক্রমের গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘বিএনসিসির মাধ্যমে জাতীয় রূপান্তর’ শীর্ষক একটি উপস্থাপনা দেখার পর প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।
তিনি বলেন, “বিএনসিসি শুধু প্রশিক্ষণ নয়, এটি একটি নীতি-নির্ভর শিক্ষা এবং নেতৃত্ব গঠনের প্ল্যাটফর্ম। তরুণদের দক্ষ ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এ ধরনের কার্যক্রম বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।”
ড. ইউনূস আরও বলেন, সরকারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সক্রিয় অংশগ্রহণে বিএনসিসির কার্যক্রম আরও ব্যাপক ও অন্তর্ভুক্তিমূলক করা সম্ভব।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

