ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ড. নিয়াজ আহমেদ খানের নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, কোপেনহেগেনে তাকে গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো
হয়েছে। অনুমোদন মিললে আগামী তিন মাসের মধ্যেই দায়িত্ব নিতে পারেন তিনি।
এক
কর্মকর্তা জানিয়েছেন, “ড. নিয়াজ আহমেদ খানের কূটনৈতিক ও প্রশাসনিক দক্ষতা বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। বিশেষ করে বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

