যুক্তরাষ্ট্র জার্মানি, ইতালি ও গ্রিসের চারটি
সংস্থাকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে।
এসব সংস্থা মূলত ফ্যাসিবাদবিরোধী ‘অ্যান্টিফা’ আন্দোলনের সঙ্গে যুক্ত বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এ তথ্য জানান।
মার্কিন
প্রশাসন জানিয়েছে, এই চারটি সংস্থাকে
‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে
তকমা দেওয়া হয়েছে। এই তালিকাভুক্তি অনুযায়ী—
এসব
সংস্থার সঙ্গে যুক্ত বা সহযোগিতা করা
ব্যক্তির ওপর আর্থিক ও আইনগত পদক্ষেপ
নেওয়া হবে। আন্তর্জাতিকভাবে এসব সংস্থার কার্যক্রম নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানো
হবে। যুক্তরাষ্ট্রের নাগরিক ও প্রতিষ্ঠান এসব
সংস্থার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে লেনদেন
করতে পারবে না।
মার্কিন পররাষ্ট্র দফতর সতর্ক করে দিয়ে বলেছে, এই নিষেধাজ্ঞার ফলে যারা এই চারটি সংগঠনের সঙ্গে ব্যবসা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আগামী ২০ নভেম্বর থেকে এই ঘোষণা কার্যকর হবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে এবং ইউরোপের দেশে সরকারের সঙ্গে অসন্তুষ্টি ও আন্দোলনকারীদের কার্যক্রম
সীমিত করতে সহায়ক হতে পারে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

