ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছেই, বিশেষ করে অরুণাচল প্রদেশ সংলগ্ন এলাকায়, ৩৬টি নতুন যুদ্ধবিমান বাংকার তৈরি করেছে চীন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ধরা পড়া স্যাটেলাইট চিত্রে শক্তপোক্ত কংক্রিটের তৈরি প্রশাসনিক ব্লক ও প্রশস্ত অ্যাপ্রন স্পেস দেখা গেছে।
বিশ্লেষকদের দাবি, এই বাংকারগুলো মূলত চীনের বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং সীমান্তবর্তী অঞ্চলে দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার উদ্দেশ্যে নির্মিত। এসব বাংকারে আধুনিক জেট, মিসাইল ও সামরিক সরঞ্জাম রাখার সুযোগ রয়েছে।
ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলেছে, বিশেষ করে অরুণাচল প্রদেশের তাওয়াং ও পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায়। তারা মনে করছেন, এটি চীনের সামরিক প্রস্তুতির অংশ, যা ভবিষ্যতে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

