1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শুধু রাজনীতি নয়, অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে : আমীর খসরু মাহমুদ চৌধুরী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 15-11-2025 ইং
  • 12046 বার পঠিত
ad728

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেছেন, শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, দেশের অর্থনীতিকেও গণতন্ত্রের নিয়মে পরিচালনা করা উচিত। তিনি মনে করেন, রাজনৈতিক গণতন্ত্রের সঙ্গে অর্থনৈতিক গণতন্ত্রের সমন্বয় দেশের স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শনিবার বিকেলে ফরিদপুর বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজনে বৃহত্তর ফরিদপুরের জেলার ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি।

 তিনি বলেন,
যেমনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ জবাবদিহিতা নিশ্চিত করা হয়, তেমনি অর্থনৈতিক নীতি সম্পদের ব্যবস্থাপনাতেও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে। অর্থনীতিকেও যদি গণতান্ত্রিক করে তোলা যায়, তাহলে ক্ষমতা কেন্দ্রিভূত হওয়ার প্রবণতা কমবে এবং বৈষম্য হ্রাস পাবে।

খসরু আরও বলেন, দেশের অর্থনৈতিক কাঠামোতে স্বচ্ছতা, জবাবদিহিতা জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করেছেন যে, কেন্দ্রীভূত অর্থনৈতিক ব্যবস্থাপনা অব্যাহত থাকলে সামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, খসরুর মন্তব্য বর্তমান অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত। বিশেষত, সরকারি বাজেট ব্যবস্থাপনা, জনসম্পদ বিনিয়োগ এবং বৈষম্য হ্রাসের ক্ষেত্রে অর্থনৈতিক গণতন্ত্রের গুরুত্ব অনেক। রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন সামাজিক ন্যায় নিশ্চিত করতে সহায়ক হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728