1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শেখ হাসিনার ফাঁসির আদেশ ‘মাইলফলক’ রায়: সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-11-2025 ইং
  • 19956 বার পঠিত
ad728

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন।

রায়কে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ একে দেশের বিচার ইতিহাসে মাইলফলক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় যাঁরা প্রাণ দিয়েছেনএই রায় তাঁদের প্রতি ন্যায়ের প্রথম স্বীকৃতি।

সোমবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা বলেন সালাহউদ্দিন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে যে ভয়াবহ দমন-পীড়ন, হত্যা নির্যাতনের শিকার হয়েছিল সাধারণ মানুষআজকের রায় সেই নিপীড়িত জনগণের প্রতি ন্যায়ের প্রথম স্বীকৃতি। এই রায় প্রমাণ করেছে, ক্ষমতার আসনে থাকলেও কেউ আইনের ঊর্ধ্বে নয়।

তিনি আরও দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর মাধ্যমে যে হামলা, হত্যাকাণ্ড নির্যাতন চালানো হয়েছিল, তা পরিকল্পিত এবং রাষ্ট্রীয় নির্দেশে পরিচালিত ছিল। তার ভাষায়, এই মামলার বিচার শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়; বরং বাংলাদেশে জবাবদিহি প্রতিষ্ঠার নতুন সূচনা।

রায়ে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে প্রতিবাদকারীদের ওপর মারাত্মক শক্তি প্রয়োগের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728