1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

এ রায় “জুলাই গণ-অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন”: ড. আসিফ নজরুল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-11-2025 ইং
  • 12612 বার পঠিত
ad728

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পর আইন উপদেষ্টা . আসিফ নজরুল প্রতিক্রিয়ায় বলেন,
আজকের এই রায় জুলাই গণ-অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। যে আন্দোলনে মানুষ প্রাণ দিয়েছে, যে প্রতিবাদের ওপর নির্মম দমন-পীড়ন চালানো হয়েছেএই রায় সেই সাহসী জনগণের প্রতি ন্যায়ের স্বীকৃতি।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের যে অভিযোগ দীর্ঘদিন ধরে মানুষের মনে ক্ষত তৈরি করেছিল, এই রায় তা নিরাময়ের প্রথম ধাপ।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে প্রতিবাদকারীদের ওপর মারাত্মক শক্তি প্রয়োগের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728