মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঘোষিত মৃত্যুদণ্ডকে “ঐতিহাসিক রায়” হিসেবে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার।
সোমবার জুলাই অভ্যুত্থান ঘিরে পরিচালিত হত্যাযজ্ঞের মামলার রায় প্রকাশ হওয়ার পর অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।