প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম
নাসির উদ্দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন
করার জন্য সব রাজনৈতিক দলের
প্রতি সহযোগিতা ও নির্বাচন আচরণবিধি
কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।
বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে দেশের মানুষের কাছে নির্বাচন কমিশন ওয়াদাবদ্ধ। ভোটাররা যেন স্বচ্ছ ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন—এটাই আমাদের প্রধান লক্ষ্য।”
সিইসি
আরও জানান, নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে।
সহিংসতা রোধ, আচরণবিধি প্রয়োগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি
নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর
সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।
তিনি
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী প্রতিযোগিতা যেন ইতিবাচক থাকে এবং কোনো ধরনের উত্তেজনা বা উসকানিমূলক কর্মকাণ্ড
থেকে সবাই বিরত থাকে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

