গাজীপুর মহানগরে একটি টিনশেডের কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কলোনির প্রায় ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার বিকেল ৫টার সময় মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠানেট বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর
পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে
এলেও পুরো কলোনিটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তাৎক্ষণিকভাবে
আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি, তবে শতাধিক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অধিকাংশ মানুষ তাদের মালপত্র বের করতে পারেননি।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

