ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশের ওপর হামলা চলতে থাকলে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলা শুধু আইনশৃঙ্খলা বাহিনীকেই নয়, পুরো সমাজকেই ঝুঁকির মুখে ফেলে। তাই এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কমিশনার আরও বলেন, “পুলিশসহ জনগণের ওপর হামলা হলে আইন অনুযায়ী আত্মরক্ষায় গুলি চালানোর ক্ষমতা আছে।”
তিনি আরও বলেন, আইন অনুযায়ী প্রয়োজন হলে পুলিশ আত্মরক্ষার্থে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা রাখে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

