কম্বোডিয়ায় রাজধানী নমপেনমুখী একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি সেতু থেকে নদীতে পড়ে যায়, এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই ডজনের মতো যাত্রী। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের
বরাতে এপি এ
খবর নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার
ভোরে এ দুর্ঘটনা ঘটে।
বাসটি নমপেন যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচের নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই বেশিরভাগ যাত্রী প্রাণ হারান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাস চালাতে চালাতে চালকের ঘুমঘুম ভাবের কারণে দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ
বলেন, মৃতদেহগুলো দুর্ঘটনাস্থলের কাছাকাছি একটি হাসপাতালে রাখা হয়েছে।