নরসিংদীতে শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনের সময়
বাসাবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনায় থাকা মানুষজন আতঙ্কে বাইরে বের হয়ে আসেন।
স্থানীয়রা
জানিয়েছেন, ভূমিকম্পের কম্পন অনুভব হওয়ার পর অনেকেই নিরাপদ
স্থানে চলে যান। তবে প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি
বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিক
বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, সাম্প্রতিক সময়ে রাজধানী ও আশপাশের এলাকায়
একাধিক ভূকম্পনের প্রেক্ষাপটে জনসাধারণের মধ্যে সতর্কতা বজায় রাখা জরুরি।
ফায়ার
সার্ভিস ও স্থানীয় প্রশাসনও
সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিচ্ছে এবং ভবন ও স্থাপনার ক্ষতির
ব্যাপারে জরুরি জরিপের নির্দেশ দিয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

