বলিউডের জনপ্রিয় এবং বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এক মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে লড়াই করার পর মুম্বাইয়ে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই খবর নিশ্চিত করেছে ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার।
বলিউডের হি-ম্যান নামে পরিচিত এই প্রবীণ অভিনেতা সোমবার ৮৯ বছর বয়সে মারা গেছেন। শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে চলতি মাসের শুরুতে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ধর্মেন্দ্র ভারতের সিনেমা জগতের একটি কিংবদন্তি। দীর্ঘকালীন ক্যারিয়ারে তিনি অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন এবং চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তার মৃত্যুতে বলিউড সহ সিনেমাপ্রেমী বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শিল্পী পরিবার এবং সহকর্মীরা তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করছেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

