মালয়েশিয়ায় গত কয়েকদিনের অবিরাম ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। দেশটির সাতটি রাজ্যে প্রায় ১৪ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।
সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৪ হাজার ৮৪৪টি পরিবারের মোট ১৩ হাজার ৯১৫ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে (পিপিএস) আশ্রয় নিয়েছেন। এসব কেন্দ্রগুলোতে আক্রান্ত পরিবারগুলোর জন্য খাদ্য, চিকিৎসা ও জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।
হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন অঞ্চলে নদীর পানি উপচে পড়েছে এবং রাস্তা-ঘাট, বসতবাড়ি ও ফসলি জমি ডুবে গেছে। জরুরি উদ্ধার দল প্রবাহমান স্রোতের মধ্যে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও কয়েকদিন ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা দুর্যোগ পরিস্থিতি আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

