বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট, এই দুই বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) দুদেশের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ দুটি সমঝোতা স্মারক সই হয়।
শনিবার অনুষ্ঠিত এ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। দুই দেশের শীর্ষ নেতৃত্ব স্বাক্ষরিত দলিলের আনুষ্ঠানিক বিনিময়ও পর্যবেক্ষণ করেন।
দুই দেশের শীর্ষ নেতারা আশা প্রকাশ করেন, এসব সমঝোতা স্মারক ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

