1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক ১৩০ অধিকারকর্মীকে জর্ডানে ফেরত পাঠাল ইসরাইল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-10-2025 ইং
  • 15555 বার পঠিত
ad728

ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক আরও ১৩০ অধিকারকর্মীকে জর্ডানে ফেরত পাঠিয়েছে ইসরাইল।
গত মঙ্গলবার (৭ অক্টোবর), তাদের কিং হুসেইন ব্রিজ দিয়ে সীমান্ত অতিক্রম করিয়ে জর্ডানে পাঠানো হয়। ফেরত পাঠানোদের মধ্যে তিনজন কুয়েতি নাগরিক রয়েছেন বলেও নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতরা সীমান্ত ও সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘনের চেষ্টা করছিলেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, ফ্লোটিলা থেকে আটক করা ব্যক্তিরা কেবল মানবিক সহায়তা নিয়ে গাজায় প্রবেশ করতে চেয়েছিলেন।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ একটি আন্তর্জাতিক মানবাধিকার প্রচেষ্টা, যা গাজার ওপর চলমান অবরোধ ভাঙার এবং সেখানকার মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

এ ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, এটি মানবিক প্রচেষ্টার প্রতি সরাসরি আঘাত।

এই নৌবহর নিয়ে বিশ্বজুড়ে আলোচনা তৈরি হয়েছে, বিশেষ করে গাজায় চলমান সংকটের প্রেক্ষাপটে, যেখানে লাখো মানুষ খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728