1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি: মিয়া গোলাম পরওয়ার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 06-11-2025 ইং
  • 13691 বার পঠিত
ad728

জাতীয় নির্বাচনের আগে গণভোট জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেয়ার পর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, দাবি মানা না হলে আগামী ১১ নভেম্বর ঢাকা জনসমুদ্রে পরিণত হবে।

বৃহস্পতিবার স্মারকলিপিটি প্রধান উপদেষ্টার পক্ষে গ্রহণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এরপর এসব কথা বলেন তিনি।

নির্বাচনপূর্ব পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি জমা দেয় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। স্মারকলিপি প্রদান শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি। যদি সরকার জনগণের দাবির প্রতি সম্মান না দেখায়, তাহলে ১১ নভেম্বর ঢাকাকে জনসমুদ্রে পরিণত করা হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণকে সঙ্গে নিয়েই শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728