1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, বিদেশে নেওয়া চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করবে: ডা. জাহিদ হোসেন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-11-2025 ইং
  • 18709 বার পঠিত
ad728

গত তিন দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।

শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের কথা জানান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন,
উনার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। বিদেশে নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তার শারীরিক অবস্থা মেডিকেল বোর্ডের সুপারিশের ওপর নির্ভর করবে।

দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন আমেরিকাসহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে। ডা. জোবায়দা রহমান দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয় করছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তিনি (খালেদা জিয়া) তা গ্রহণ করতে পারছেন। 

তিনি আরও জানান, চিকিৎসকরা নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি অনুকূলে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728