1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ভারি বর্ষণে ভয়াবহ বন্যা: সাত রাজ্যে প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 24-11-2025 ইং
  • 11771 বার পঠিত
ad728

মালয়েশিয়ায় গত কয়েকদিনের অবিরাম ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। দেশটির সাতটি রাজ্যে প্রায় ১৪ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।

সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত হাজার ৮৪৪টি পরিবারের মোট ১৩ হাজার ৯১৫ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে (পিপিএস) আশ্রয় নিয়েছেন। এসব কেন্দ্রগুলোতে আক্রান্ত পরিবারগুলোর জন্য খাদ্য, চিকিৎসা জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।

হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন অঞ্চলে নদীর পানি উপচে পড়েছে এবং রাস্তা-ঘাট, বসতবাড়ি ফসলি জমি ডুবে গেছে। জরুরি উদ্ধার দল প্রবাহমান স্রোতের মধ্যে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও কয়েকদিন ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা দুর্যোগ পরিস্থিতি আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728