1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 28-10-2025 ইং
  • 21811 বার পঠিত
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে থাকা অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিনিয়ত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে, যা অব্যাহত থাকবে।

মঙ্গলবার রাজধানীতে এক উদ্বোধন অনুষ্ঠান শেষে এসব কথা বলেন।,

তিনি বলেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা যাতে না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের পাশাপাশি অস্ত্র ব্যবসা চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোতেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে বাইরে থেকে কোনো অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করতে না পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সহযোগিতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার ফলে নির্বাচনের আগে দেশে থাকা অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। a 

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728