লন্ডনে অনুষ্ঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ শীর্ষক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে থাকার ঘোষণা দিয়েছেন পশ্চিমা বিশ্বের নেতারা। বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ব্রিটেন ৫ হাজারেরও বেশি মাল্টিরোল ক্ষেপণাস্ত্র সরবরাহের কর্মসূচি ত্বরান্বিত করেছে।
কিয়ার স্টারমার বলেন, “রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনকে একা ফেলে দেওয়া হবে না। আমরা তাদের পাশে আছি, সামরিক ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
বৈঠকে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় একযোগে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

