২০২৩ সালের অক্টোবরে হামাস-নেতৃত্বাধীন হামলা প্রতিরোধে গুরুতর ব্যর্থতার কারণে ইসরাইলি সামরিক বাহিনী বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছে এবং একাধিক কর্মকর্তাকে সরকারিভাবে নিন্দা জানিয়েছে
বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা জেনারেলদের তালিকায় সামরিক গোয়েন্দা, অভিযান এবং দক্ষিণ কমান্ডের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসরাইলি
সেনাবাহিনী জানিয়েছে, ওই হামলার সময়
গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, সীমান্ত নিরাপত্তা ও দ্রুত প্রতিক্রিয়া
সক্ষমতায় বড় ধরনের ঘাটতি
ছিল। এই ব্যর্থতার দায়িত্ব
নির্ধারণ করতেই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তদন্ত
প্রতিবেদনে বলা হয়, হামলা শুরুর আগে যথেষ্ট সতর্কসংকেত থাকলেও তা গুরুত্বসহকারে বিবেচনা
করা হয়নি। সেনাবাহিনীর অভ্যন্তরীণ ত্রুটি ও ভুল সিদ্ধান্তের
কারণেই হামলা প্রতিরোধ করা সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়েছে।
ইসরাইলি
সামরিক বাহিনী জানিয়েছে, এই শাস্তিমূলক ব্যবস্থা
ভবিষ্যতে নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করতে সহায়তা করবে।