লটারির মাধ্যমে জেলা পুলিশ সুপার (এসপি) নিয়োগ প্রক্রিয়ায় মেধাবী কেউ বাদ পড়েনি বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “লটারি পদ্ধতি নিয়ে নানা আলোচনা থাকলেও আমরা নিশ্চিত করেছি—যোগ্য, অভিজ্ঞ ও কর্মক্ষম কর্মকর্তারাই বিবেচনায় এসেছেন। মেধাকে বাদ দিয়ে কোনো নিয়োগ হয়নি।”
তিনি আরও জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই এ প্রক্রিয়া চালু করা হয়েছে। এতে নিয়োগে পক্ষপাত বা বিশেষ প্রভাবের সুযোগ কমে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার।
এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচিত কর্মকর্তাদের স্থলাভিষিক্ত হওয়ার আগে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

