1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

কড়াইল বস্তির অগ্নিকাণ্ড তদন্তে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের কমিটি গঠন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 26-11-2025 ইং
  • 10933 বার পঠিত
ad728

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৬ নভেম্বর) ফায়ার সার্ভিসের পাঠানো এক বার্তায় জানানো হয়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, ক্ষয়-ক্ষতির পরিমাণ এবং ঘটনার পেছনের সম্ভাব্য ত্রুটিগুলো নির্ণয়ে এই কমিটি কাজ করবে।

ফায়ার সার্ভিস জানায়, কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক ইউনিট টানা কয়েক ঘণ্টা কাজ করেছে। অগ্নিকাণ্ডে বহু ঘরবাড়ি পুড়ে যায় এবং হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়ে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আগুনে পুড়ে যায় কড়াইল বস্তির অন্তত দেড় হাজার বসতবাড়ি দোকানপাট।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন ১৬ ঘণ্টা ধরে লেগে থাকার পর নিয়ন্ত্রণে আনা যায়। প্রাথমিক হিসাব অনুযায়ী অন্তত ,৫০০ ঘর দোকানপাট পুড়ে গেছে। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে, তাদের মধ্যে শিশু বৃদ্ধরাও রয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কিছু পরিবারকে অস্থায়ী আশ্রয় দেওয়া হয়েছে। স্থা

নীয় প্রশাসন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধারকাজ ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন। বিশেষ তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে কাজ করছে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, খাদ্য অস্থায়ী আশ্রয় ব্যবস্থা জোরদার করছে। প্র

ত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের সময় অনেক মানুষ জানালা বা ছাদ দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় নিচে নেমেছেন। তারা বলছেন, “সব হারিয়ে এখন আমরা ভয় অনিশ্চয়তার মধ্যে রয়েছি। সামনে কী হবে তা জানি না।

তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ, প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা এবং সব ধরনের প্রাথমিক তথ্য সংগ্রহ করবে। পরবর্তী সময়ে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728