ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃহস্পতিবার বিকেলে যে কম্পন অনুভূত হয়েছে, তা মূল ভূমিকম্পের পরবর্তী ধাক্কা বা ‘আফটারশক’ ছিল বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬ মাত্রার,
তবে অনুভূত হয়েছে কয়েক সেকেন্ড ধরে।
বিশেষজ্ঞরা জানান, স্বল্পমাত্রার এই কম্পন মূল ভূমিকম্পের পর স্বাভাবিকভাবেই ঘটে থাকে এবং এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে না। তবে ভবিষ্যতে এ ধরনের আরও আফটারশক অনুভূত হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।
এ ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।