বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, নির্বাচনী কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে “পলাতক প্রেতাত্মা ও তাদের দোসররা” সেই সুযোগ কাজে লাগাতে পারে। তাই দলের প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালনার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে টেক্সটাইল খাতে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-জেটেব আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হতে পারে। তাই দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতা ও সংযম বজায় রাখতে হবে।”
ফারুক বলেছেন, নেতাকর্মীদের কর্মসূচি আয়োজন ও র্যালি-সমাবেশে শৃঙ্খলা রক্ষা, বাহ্যিক উস্কানি থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, “বিশেষত যারা অতীত থেকে পলাতক এবং বিচারের মুখোমুখি—তারা যেকোনো অনুকূল পরিস্থিতি কাজে লাগাতে চাবে; তাদের দোসররাও সক্রিয় থাকবে। তাই প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে।”
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

