হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
তিনি বলেন,
‘তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা এখনো এমন হয়নি যে তাকে বিদেশে নেওয়া যাবে। চিকিৎসকেরা প্রতিনিয়ত মনিটরিং করছেন।”
মহাসচিব আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত বিশেষজ্ঞ টিম দিন–রাত কাজ করছে এবং তাদের পর্যবেক্ষণেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে হাসপাতাল এলাকায় নেতাকর্মীদের ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা বজায় রয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

