1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ট্রাম্প ঘোষণা: বাইডেনের সকল নির্বাহী আদেশ বাতিল, অটোপেন স্বাক্ষরের অভিযোগ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-11-2025 ইং
  • 9636 বার পঠিত
ad728

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি তার পূর্বসূরী প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে জারি করা সমস্ত নির্বাহী আদেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের দাবি, এই আদেশগুলো এমনভাবে জারি করা হয়েছিল যা তিনি বিশ্বাস করেন অটোপেন সফটওয়্যারের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছিল।

শুক্রবার (২৮ নভেম্বর) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, রিপাবলিকান ট্রাম্প অনুমান করেছেন, বাইডেনের বেশিরভাগ আদেশ অটোপেন দিয়ে কার্যকর করা হয়েছে। অটোপেন এমন একটি মেশিন যা কারও স্বাক্ষর হুবহু অনুকরণ করতে পারে।

 ট্রাম্প লিখেছেন, ঘুমকাতুরে জো বাইডেনের অটোপেন দিয়ে স্বাক্ষরিত  যেকোনো নথি, যা প্রায় ৯২ শতাংতা তা বাতিল করা হচ্ছে। এর আর কোনো কার্যকর বা প্রভাব থাকবে না।’ 

বিশ্লেষকরা মনে করছেন, এই ঘোষণা প্রশাসনিক নীতি পূর্ববর্তী কার্যক্রমের পুনর্বিবেচনার সুযোগ তৈরি করবে। তবে এতে কিছু নীতি কর্মসূচি স্থগিত বা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রশাসনিক স্থিতিশীলতা কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করছেন। বিশেষ করে বাইডেন প্রশাসনের বিভিন্ন উদ্যোগের ওপর এই পদক্ষেপ সরাসরি প্রভাব ফেলতে পারে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পরই এই নির্বাহী আদেশ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো নির্দেশনা অনুযায়ী নতুন নীতি প্রণয়নের প্রস্তুতি শুরু করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728