যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরাইলের সামরিক হামলা অব্যাহত রয়েছে। এতে প্রতিদিনই নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণায় এ তথ্য জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন বাহিনীর হামলায় নিহতদের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। হামলার ফলে অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং সাধারণ মানুষ ও শিশুদের মধ্যে বড় ধরণের মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে।
বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষক গাজার পরিস্থিতি নজরদারি করছে। তারা নিরপেক্ষ তদন্ত ও যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, অব্যাহত হামলা এবং নাগরিকদের ওপর আক্রমণ আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন সংকটের গুরুত্ব পুনঃস্থাপন করছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

