1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সরকারের কাছে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না করার আহ্বান আখতারের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 19-02-2026 ইং
  • 3408 বার পঠিত
ad728

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কোনোভাবেই যেন ধীরগতি ও বাধাগ্রস্ত না হয়, সেজন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের নবনির্বাচিত এমপি আখতার হোসেন। তিনি বলেছেন, ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজন, নির্বাচিত সরকারকে দায়িত্ব নিয়েই করতে হবে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

আখতার বলেন, আমরা যারা আন্দোলনের সম্মুখভাগে জনতার দায়িত্ব সাথে নিয়ে আন্দোলন সংগঠিত করেছি, আমাদের প্রধানতম কর্তব্য বাংলাদেশের সংস্কারকে বাস্তবায়ন করা। বিচারকে কার্যকর করা।

তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে যে দোদুল্যমানতা বিএনপি সরকারের পক্ষে রয়েছে, সেটা যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে। জনগণ জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে অবস্থান নিয়েছেন। এত বড় জনগোষ্ঠীকে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে, তা আর পারবে না। জনচাপে বাধ্য হয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728