1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

“Learn Today, Earn Tomorrow” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদনঃ প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট টাইমঃ 26-02-2026 ইং
  • 1875 বার পঠিত
ad728

“Learn Today, Earn Tomorrow” শীর্ষক নতুন প্রকল্পের অবহিতকরণ সভা ঢাকার মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজি-এ অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটির লক্ষ্য হলো দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে সহায়তা প্রদান করা।

সভায় উপস্থিত ছিলেন জনাব মুহসিন সিদ্দিকী, কান্ট্রি ডিরেক্টর Muslim Aid UK Bangladesh Field Office, লাইভলিহুড ম্যানেজার আবু হেনা মোঃ মাজহারুন ইসলাম এবং পল্লবী ২, ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের লক্ষ্য, কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীরা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। বক্তারা এ ধরনের উদ্যোগ যুবসমাজের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728