1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে: নাহিদ ইসলাম

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 03-03-2026 ইং
  • 2293 বার পঠিত
ad728

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে, আমরা সেটা মানবো না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদেরও রাজপথে নামতে হবে।

আজ (মঙ্গলবার, ৩ মার্চ) বিকেলে কুমিল্লা স্টেশন ক্লাবে এনসিপির কুমিল্লা বিভাগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় সংসদ হয়েছে। সংসদকে সংস্কার পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করতে হবে। গণভোটের গণরায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। এর বিকল্প কোনো কিছুই আমরা মেনে নিব না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক হবে না।’

সভায় বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এমপি, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728